২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরের স্ত্রীর বিরুদ্ধে কর ফাঁকি মামলার রায় ২৫ সেপ্টেম্বর

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলার রায় হবে ২৫ সেপ্টেম্বর। বুধবার যুক্তিতর্ক শেষে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম রায়ের দিন ধার্য করেন। মামলার আসামি ইশরাতুন্নেছা পলাতক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলার রায় হবে ২৫ সেপ্টেম্বর। বুধবার যুক্তিতর্ক শেষে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম রায়ের দিন ধার্য করেন। মামলার আসামি ইশরাতুন্নেছা পলাতক রয়েছেন। গত ৭ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার নিগার সুলতানা বাদি হয়ে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ইশরাতুন্নেছা ২০০০-০১ থেকে ২০০৬-০৭ কর বর্ষ পর্যন্ত ৮৮ লাখ ৭৬ হাজার ৭১৭ টাকার সম্পদের ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। মামলাটি বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ জজ আদালতে পাঠানোর পর গত ২৯ আগস্ট অভিযোগ গঠন করা হয়। ৫ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর শেষ হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৮ জন সাক্ষ্য দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭১৫ ঘ.