কুড়িগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে উলিপুর উপজেলার দুর্গাপুর গ্রামের দীনেশ চন্দ্র মোদককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা বেগম বুধবার এ রায় দেন।
আদালতের রায়ে দীনেশকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগের নির্দেশ দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৬ সালের ১ জুন রাতে দীনেশ চন্দ্র মোদক তার স্ত্রী ও তিন সন্তানের জননী কুন্তি রানীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। ওই সময় দুই শিশু সন্তানের চিৎকারে স্থানীয় চৌকিদার ও গ্রামবাসী ছুটে এসে দীনেশকে আটক করে।
ঘটনার পর দিন কুন্তি রানীর ভাই সুরেন চন্দ্র বাদি হয়ে উলিপুর থানায় হত্যা মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৪ ঘ.
bdnews24