২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টুনিস্ট আরিফকে কারাগারে পাঠানো হয়েছে

প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনের কার্টুনিস্ট আরিফুর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশের প্রস্তাবও করা হয়েছে। দুপুর তিনটায় আরিফুর রহমানকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের হাজতে নিয়ে আসেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. আবদুল মাবুদ। (আরো তথ্যসহ ১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 07:13 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনের কার্টুনিস্ট আরিফুর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশের প্রস্তাবও করা হয়েছে। দুপুর তিনটায় আরিফুর রহমানকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের হাজতে নিয়ে আসেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. আবদুল মাবুদ। আদালতের সংশ্লিষ্ট পুলিশের উপ-পরিদর্শক আলী নূর মহানগর হাকিম আবদুল ফাত্তাহর এজলাসে শুধুমাত্র মামলার প্রতিবেদন উপস্থাপন করেন। এসময় আরিফের পক্ষে কোন আইনজীবী বা মামলার নথিতে আবেদন করে কেউ কোন ওকালতনামা দাখিল করেননি। (আরো তথ্যসহ ১) মামলার প্রতিবেদনে বলা হয়েছে, "আরিফুর রহমান গত ১৭ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকার ক্রোড়পত্র 'আলপিন' এর ষষ্ঠ পাতায় 'নাম' শিরোনামে ব্যঙ্গ চিত্র প্রকাশ করে মুসলিম স