২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্বামী হত্যা মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বরিশালের বানারীপাড়ায় মাইনুদ্দিন হত্যা মামলায় তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 03:40 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

বরিশাল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারীপাড়ায় মাইনুদ্দিন হত্যা মামলায় তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন শাহিনুর বেগম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন শাহিনুরের সহপাঠি কামরুল ইসলাম (১৭)। মামলার বিবরণে জানা যায়, বানারীপাড়া উপজেলার আউর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল মালেক মৃধার মেয়ে শাহিনুর বেগমের সঙ্গে ২০০০ সালের ৬ সেপ্টেম্বর একই গ্রামের মাইনুদ্দিন মৃধার বিয়ে হয়। বিয়ের দেড় বছর পর মাইনুদ্দিন চাকরি নিয়ে সৌদি আরবে পাড়ি জমান। তিনি চাকরি শেষে ২০০৩ সালে সৌদি আরব থেকে দেশে ফেরেন। বিদেশে অবস্থানকালে তার স্ত্রী শাহিনুর বেগম তার সহপাঠি কামরুল ইসলামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এর জের ধরে ২০০৩ সালের ২৮ এপ্রিল রাতে খাবারে বিষ মিশিয়ে মাইনুদ্দিনকে হত্যা করা হয়। নিহতের ভাই মাওলানা দেলোয়ার হোসেন বাদী হয়ে বানারীপাড়া থানায় ৭ জনকে আসামী করে ১ মে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী আসামীদের বিরুদ্ধে ওই বছরের ১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০১৪৯ ঘ.