২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরায়ণগঞ্জে চার বছরের এক শিশুকে হত্যা করেছে দৃবৃত্তরা

নারায়ণগঞ্জে চার বছরের শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফতুল্লার কাইয়ুমপুর এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটির নাম ওমর ফারুক নয়ন। তার বড় ভাইয়ের সঙ্গে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া এক দুর্বৃত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 07:39 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

নরায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে চার বছরের শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফতুল্লার কাইয়ুমপুর এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটির নাম ওমর ফারুক নয়ন। তার বড় ভাইয়ের সঙ্গে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া এক দুর্বৃত্ত। পুলিশ মঙ্গলবার সকালে নয়নের লাশ ডোবা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ফতুল্লা থানার উপ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, কাইয়ুমপুর এলাকার মৃত ওয়াজউদ্দিনের ছেলে নয়ন সোমবার রাত ৮টায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। একই এলাকার আজম, শরীফ ও নাদির তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ শরীফ ওরফে রুবেল (১৮), নাদির (১৩) ও আজমকে (১৬) গ্রেপ্তার করছে। শরীফ পুলিশের কাছে স্বীকার করেছে তার সঙ্গে নয়নের বড় ভাই খোনের ঝগড়া বাঁধে। তারা দুজন ইসদাইরে একটি পোশাক কারখানায় কাজ করতো। এই বিরোধের জের হিসেবে আজম ও নাদিরকে সঙ্গে নিয়ে তারা নয়নকে হত্যা করেছে। নয়নের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/০১৩৮ ঘ.