সাভার, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এ বছর ৮৩ কোটি টাকা লাভ করেছে বলে জানিয়েছেন বেপজা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ। মঙ্গলবার বেপজার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
আশরাফ আব্দুল্লাহ ইউসুফ জানান, গত বছর সর্বোচ্চ লাভ হয়েছিল ২৫ কোটি টাকা। এ বছর লাভ হয়েছে ৮৩ কোটি টাকা।
মতবিনিময় সভায় সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) মহাব্যবস্থাপক (জিএম) শামসুল হক, মহাব্যবস্থাপক (সিকিউরিটি) তৌফিক এলাহী, সহকারী ব্যবস্থাপক খাদিজা পারভীন প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০১২৬ ঘ.
bdnews24