২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে জাতীয় কবি ও বুদ্ধিজীবী সমাধিসৌধ হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শহীদ বুদ্ধিজীবী ও শিল্পাচার্য জয়নুল আবেদীনের সমাধিসৌধ তৈরি করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 05:42 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শহীদ বুদ্ধিজীবী ও শিল্পাচার্য জয়নুল আবেদীনের সমাধিসৌধ তৈরি করবে সরকার। মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবিএম আবদুল হক চৌধুরীরর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এ সমাধিসৌধ তৈরির সিদ্ধান্ত হয়। এর নাম হবে "জাতীয় কবি ও বুদ্ধিজীবী সমাধিসৌধ"। সমাধিসৌধ তৈরির জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, স্থানীয় সরকার, শিক্ষা, গণপূর্ত, স্থাপত্য ও ঢাকা জেলা পরিষদের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি হয়েছে। এ কমিটি সমাধিসৌধ নির্মাণের নান্দনিক নকশা ও প্রাক্কলিত ব্যয় প্রস্তুত করে ১৫ অক্টোবরের মধ্যে পেশ করবে। তথ্য বিবরণীতে বলা হয়, "আগামী বছর পয়লা জানুয়ারি থেকে সমাধিসৌধ নির্মাণের কাজ যাতে শুরু করা যায় সে জন্য স্বতঃস্ফুর্তভাবে সর্ব প্রকার প্রস্তুতি এখনই গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।" বৈঠকে উপস্থিত ছিলেন, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, স্থানীয় সরকার, শিক্ষা, গণপূর্ত ও স্থাপত্য বিভাগের প্রতিনিধিরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএসবি/২৩৩৮ ঘ.