পাবনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম সাবুকে মঙ্গলবার রাতে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল শফি জানান, সাইফুল ইসলাম সাবু শহর থেকে রাত পৌনে ১০টার দিকে মোটর সাইকেলে করে সিংগা এলাকার বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছানোর পর সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে আহত করে। পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২৩০৩ ঘ.
bdnews24