ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার জন্য অনিশ্চয়তা ও ব্যবসায়ীদের আস্থার অভাবকে দায়ী করেছে দাতারা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, চলতি বছরের জুন মাস পর্যন্ত ঋণ প্রবৃদ্ধির হার কমে ১৫ দশমিক ১২ শতাংশ হয় যা আগের বছরের জুনে ১৮ দশমিক ৩ শতাংশ ছিল।
সোমবার ও মঙ্গলবার দুটি আলাদা সংবাদ সম্মেলনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, ঋণ প্রবৃদ্ধি কমার জন্য কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি নয় বরং অনিশ্চয়তা ও ব্যবসায়ীদের আস্থার অভাবই দায়ী। স্থানীয় সুশীল সমাজ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী স
bdnews24