২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের শিকলবাহায় ব্রিজ ভেঙে নগরীর সঙ্গে ৩ এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন

কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে শিকলবাহা খালের উপর একটি লোহার ব্রিজ মঙ্গলবার দুপুরে ভেঙে কয়েকজন পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর পশ্চিম পটিয়া, শিকলবাহা ও বোয়ালখালী এলাকার সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে শিকলবাহা খালের উপর একটি লোহার ব্রিজ মঙ্গলবার দুপুরে ভেঙে কয়েকজন পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর পশ্চিম পটিয়া, শিকলবাহা ও বোয়ালখালী এলাকার সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের একটি লিংক রোডের 'কালার পোল' ব্রিজটি বার্জের ধাক্কায় ভেঙে পড়ে। এস আলম স্টিল মিলের সি আর কয়েল বহনকারী সান লাইট নামের একটি বার্জের ধাক্কায় বেইলি ব্রিজটির মাঝখানের পিলার ভেঙে যায়। এর কিছুক্ষণের মধ্যে ব্রিজটির পাঁচটি পিলারের মধ্যে তিনটি ধসে পড়ে। তিনি জানান, ভেঙে পড়ার সময় ব্রিজটিতে বেশ কয়েকজন পথচারী ছিল। খালের পানির মধ্যে পড়ে তারা আহত হন। সড়ক ও উন্নয়ন জনপদের (সওজের) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তোফায়েল মিয়া পটিয়ার স্থানীয় সাংবাদিকদের জানান, সান লাইট বার্জের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ৪৮০ ফুট দৈর্ঘ্যরে ব্রিজটি ভেঙে পড়ায় ১০/১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/২১৩০ ঘ.