২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম সার্ক ইয়ুথ ক্যাম্প নভেম্বরে বাংলাদেশে

নভেম্বরের শেষ দিকে সাভারের জাতীয় যুব কেন্দ্রে "প্রথম সার্ক ইয়ুথ ক্যাম্প-২০০৭" অনুষ্ঠিত হবে। মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 02:23 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নভেম্বরের শেষ দিকে সাভারের জাতীয় যুব কেন্দ্রে "প্রথম সার্ক ইয়ুথ ক্যাম্প-২০০৭" অনুষ্ঠিত হবে। মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ চারদিন ব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করবেন বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। সার্কভুক্ত ৮টি দেশের ১৬ থেকে ২২ বছরের যুবরা এ ক্যাম্প অংশ নিবে। স্বাগতিক বাংলাদেশের ৮০ জন এবং সার্কভুক্ত অপর সাতটি দেশের ১০ জন করে ৭০ জনসহ মোট ১৫০ জন যুব এ ক্যাম্পে অংশ নিবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. গোলাম মোস্তফা তালুকদারের সভাপতিত্বে বৈঠকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. ইসমাইল হোসেন, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুশফিকুর রহমানসহ পররাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং যুব সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএআর/এমএ/ ২০২৫ ঘ.