২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এনবিআর সদস্যর বিরুদ্ধে কর ফাঁকি মামলার রায় বৃহস্পতিবার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এ টি এম সারোয়ার হোসেনের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার রায় ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় দেওয়ার দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 10:59 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এ টি এম সারোয়ার হোসেনের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার রায় ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় দেওয়ার দিন ধার্য করেন। আসামি সারোয়ার হোসেন পলাতক রয়েছেন। গত ১৫ আগস্ট সারোয়ার হোসেনের বিরুদ্ধে এনবিআরের উপ-কর কমিশনার রবিউল হাসান প্রধান বাদি হয়ে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। পরে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি ২০০০-২০০১ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ১১৬ টাকার সম্পত্তির তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শেষ হয় ১৭ সেপ্টেম্বর। রাষ্ট্রপক্ষে মোট পাঁচ জন এ মামলায় সাক্ষ্য দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৬৫৫ ঘ.