সিলেট, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়ি বাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামে মঙ্গলবার অভিযান চালিয়ে দুই হেরোইন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাকির হোসেন ও মোহাম্মদ শহীদ। তাদের কাছ থেকে দুই কেজি ৭০০ গ্রাম হেরোইন আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর কর্মকর্তা ক্যাপ্টেন আল আমিন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ উপজেলায় হেরোইন বিক্রি করে আসছিল। মঙ্গলবার সকাল ১০টায় বাগিরঘাট গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দুই মাদক ব্যবসায়ীকে র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ক্যাপ্টেন আল আমিন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৩ ঘ.
bdnews24