২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি না মানলে বেতন দেবে না বিজিসি ট্রাস্ট্রের শিক্ষার্থীরা

চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছে কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে বেতন ও অন্যসব ফি পরিশোধ না করবে না তারা। শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শিক্ষক সংকট নিরসন, স্থায়ী রেজিস্ট্রেশন ও ছাত্রাবাসের ব্যবস্থা করাসহ চার দফা দাবিতে শনিবার থেকে তারা ক্লাস বর্জন আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 04:26 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছে কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে বেতন ও অন্যসব ফি পরিশোধ না করবে না তারা। শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শিক্ষক সংকট নিরসন, স্থায়ী রেজিস্ট্রেশন ও ছাত্রাবাসের ব্যবস্থা করাসহ চার দফা দাবিতে শনিবার থেকে তারা ক্লাস বর্জন আসছে। শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব ও চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানব বন্ধন, সাংবাদিক সম্মেলন, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে স্বারকলিপি প্রদান। শিক্ষার্থীদের এই আন্দোলনের সম্পর্কে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. স্বপন চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের দাবি সহজে সমাধানযোগ্য নয়। আমাদের পাঁচশ শিক্ষার্থী ক্লাস বর্জন করছে। এ আন্দোলন দীর্ঘস্থায়ী হলে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের জন্য সেটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে।" তিনি আরও বলেন, "শিক্ষার্থীরা বেতন ফি দেওয়া বন্ধ করে দিলেও কলেজের কার্যক্রমের কোনো ক্ষতি হবে না। আমরা শিক্ষার্থীদের বুঝিয়েছি। আশা করছি তারা ক্লাসে ফিরে আসবে।" নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কলেজ চেয়ারম্যান ও প্রশাসনিক কর্তৃপক্ষকে আমাদের দাবির বিষয়টি জানিয়ে স্বারকলিপি দিয়েছি। কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। কলেজে আমরা হাতে কলমে কিছুই শিখতে পারছি না। বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/এমএসবি/২২২৩ ঘ.