২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজকে এক লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম বন্দরে চলাচলকারী দুটি জাহাজকে এক লাখ টাকা জরিমানা ও সার্ভে সার্টিফিকেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাহাজ দুটির ডেক ও প্লেটে মরিচা এবং কয়েকটি স্থানে ছিদ্র দেখতে পেয়ে আদালত এ ব্যবস্থা নেয়। সোমবার বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এমভি শারমিন সাগর ও এমভি শাহরাস্তি-২ নামের ওই দুটি জাহাজের চলাচল, পণ্য পরিবহন ও লাইটারিং সম্পূর্ণ নিষিদ্ধ করে এবং মেরামত ও সংস্কারের জন্য ডকইয়ার্ডে পাঠায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

চট্টগ্রাম, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে চলাচলকারী দুটি জাহাজকে এক লাখ টাকা জরিমানা ও সার্ভে সার্টিফিকেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাহাজ দুটির ডেক ও প্লেটে মরিচা এবং কয়েকটি স্থানে ছিদ্র দেখতে পেয়ে আদালত এ ব্যবস্থা নেয়। সোমবার বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এমভি শারমিন সাগর ও এমভি শাহরাস্তি-২ নামের ওই দুটি জাহাজের চলাচল, পণ্য পরিবহন ও লাইটারিং সম্পূর্ণ নিষিদ্ধ করে এবং মেরামত ও সংস্কারের জন্য ডকইয়ার্ডে পাঠায়। ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মেসার্স শ্যামাইল শিপিং লাইন্স ও শাহরাস্তি শিপিং লাইন্সের মালিকানাধীন জাহাজ দুটি বন্দরের বহি:নোঙরে গম ও জিপসাম খালাসের কাজ করছিল। দুজন সহকারী হারবার মাস্টারের তত্ত্বাবধানে জাহাজ দুটি সার্ভে করা হয়। এতে দেখা যায় জাহাজ দুটির ডেক ও প্লেটে মরিচা পড়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ছিদ্র রয়েছে। এ অবস্থায় বন্দর চ্যানেল বা সমুদ্রে চলাচল করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ অবস্থায় বন্দর চ্যানেলে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টির দায়ে জাহাজ দুটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৫১ ঘ.