২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভে জাপানকে সমর্থন দেবে বাংলাদেশ

২০০৮ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদ পাওয়ার ব্যাপারে জাপানকে সমর্থন জানানোর প্রতিশ্র"তি দিয়েছে বাংলাদেশ। সোমবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের প্রধান চিচিরো আসুমির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এক বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 03:11 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদ পাওয়ার ব্যাপারে জাপানকে সমর্থন জানানোর প্রতিশ্র"তি দিয়েছে বাংলাদেশ। সোমবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের প্রধান চিচিরো আসুমির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এক বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। উপদেষ্টা বলেন, "এ ব্যপারে বাংলাদেশের সমর্থন রয়েছে। তবে এখনও বিস্তারিত কিছু আলোচনা হয়নি। বৈঠকে নিরাপত্তা পরিষদে জাপানের সদস্যপদ পাওয়ার বিষয়টির পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় ও বাংলাদেশে জাপানের বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে।" আসুমি জানান, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের রোডম্যাপের বিষয়ে উপদেষ্টা তাকে জানিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। এর ভেতর পাঁচটি দেশ স্থায়ী সদস্য। বাকি ১০টি দেশ অস্থায়ী সদস্য হিসেবে সাধারণ পরিষদের সদস্য দেশগুলোর ভোটে দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/২১০৬ ঘ.