২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মতিউর রহমান ও মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর দায়ের করা একটি মানহানির মামলায় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও প্রতিবেদক কামরুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাজশাহীর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 02:16 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

রাজশাহী, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর দায়ের করা একটি মানহানির মামলায় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও প্রতিবেদক কামরুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাজশাহীর একটি আদালত। সোমবার রাজশাহী মহানগর হাকিম জনেন্দ্রনাথ সরকার এই আদেশ দেন। মিনুর আইনজীবী অ্যাডভোকেট অঙ্কুর সেন জানান, গত ৩০ জানুয়ারি প্রথম আলোয় 'জঙ্গিদের মদদদাতা বিএনপির ৮ মন্ত্রী সাংসদ' শীর্ষক একটি খবর প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশের পর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু গত ৩১ জানুয়ারি রাজশাহীর মহানগর মুখ্য হাকিম আদালতে একটি মানহানির মামলা করেন। মামলায় সংশ্লিষ্ট খবরের প্রতিবেদক কামরুল হাসান, পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও প্রকাশক মাহফুজ আনামকে আসামী করা হয়। মহানগর আদালত পরিদর্শক মাহবুবুুল কুদ্দুস সিদ্দিকী বলেন, চাঁদাবাজির মামলায় ১৩ বছরের কারাদণ্ড প্রাপ্ত এই মামলার বাদী মিজানুর রহমান মিনুকে সোমবার বেলা ১১ টায় আদালতে হাজির করা হয়। বাদীর উপস্থিতিতে আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালত পরিদর্শক জানান, মামলার আরজিতে মেয়র মিনুর তার দলীয় ও অন্যান্য পরিচয় তুলে ধরে তার মানহানি মামলার সাক্ষীদের উদ্ধৃতি দিয়ে বলেন, "আপনাকে আমরা খুব ভালো জানতাম, আপনি জঙ্গিদের মদদদাতা?" সাক্ষীরা তাকে প্রথম আলো পত্রিকা দেখিয়ে বলে, "আপনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ'র (জেএমবি) যোগাযোগ ছিল? আপনার সঙ্গে আজ থেকে আর চলাফেরা করা যাবে না, আপনাকে সম্মানি লোক বলে জানতাম এবং সম্মান ও শ্রদ্ধা করতাম কিন্তু এখন দেখছি আপনি তার উপযুক্ত নন"। এছাড়াও তাকে আরো অনেক ব্যক্তি টেলিফোনে মন্তব্য করেছেন বলে মিনু আরজিতে জানান। আরজিতে সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে অভিহিত করা হয়। মামলায় আরো বলা হয়, বিবাদী সংবাদটি তার স