২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ এর চুক্তি: সরকারকে কারণ দেখাতে বলেছে হাইকোর্ট

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পলিসি সাপোর্ট ইন্সট্রুমেন্ট (পিএসআই) চুক্তি করা থেকে বাংলাদেশ কেন বিরত থাকবে না দুই সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণ ব্যাখ্যা করতে বলেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মেসবাহুল ইসলাম আইএমএফ এর সঙ্গে সরকারের প্রস্তাবিত এই চুক্তির বিষয়টি চ্যালেঞ্জ করে একটি মামলা করায় বিচারপতি নাজমুন আরা সুলতানা ও মো. আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। ওই রিট আবেদনে বলা হয়েছে, চুক্তিটির কারণে কোনোরকম আর্থিক সহায়তার নিশ্চয়তা ছাড়াই আইএমএফ বাংলাদেশের ওপর প্রতিকূল নীতিমালা চাপিয়ে দিতে পারে। আবেদনকারীর পক্ষে আইনজীবী আব্দুল ওয়াদুদ খন্দকার রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইএমএফ ও বিশ্ব ব্যাংক পিএসআই চুক্তি করার জন্য গত কয়েক বছর ধরেই চাপ দিয়ে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পলিসি সাপোর্ট ইন্সট্রুমেন্ট (পিএসআই) চুক্তি করা থেকে বাংলাদেশ কেন বিরত থাকবে না দুই সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণ ব্যাখ্যা করতে বলেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মেসবাহুল ইসলাম আইএমএফ এর সঙ্গে সরকারের প্রস্তাবিত এই চুক্তির বিষয়টি চ্যালেঞ্জ করে একটি মামলা করায় বিচারপতি নাজমুন আরা সুলতানা ও মো. আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। ওই রিট আবেদনে বলা হয়েছে, চুক্তিটির কারণে কোনোরকম আর্থিক সহায়তার নিশ্চয়তা ছাড়াই আইএমএফ বাংলাদেশের ওপর প্রতিকূল নীতিমালা চাপিয়ে দিতে পারে। আবেদনকারীর পক্ষে আইনজীবী আব্দুল ওয়াদুদ খন্দকার রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইএমএফ ও বিশ্ব ব্যাংক পিএসআই চুক্তি করার জন্য গত কয়েক বছর ধরেই চাপ দিয়ে আসছে। বিগত বিএনপি সরকার এই প্রস্তাব প্রত্যাখান করলেও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আইএমএফ-বিশ্ব ব্যাংকের সুপারিশ আংিশকভাবে গ্রহণ করেছে। এসব সুপারিশের ফলে জ্বালানির দাম বেড়েছে। যার প্রতিক্রিয়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে।" ওয়াদুদ খন্দকার আরো বলেন, "আইএমএফ এর সুপারিশেই সরকার সারের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করেছে। কৃষিনির্ভর এই দেশের জন্য এই সিদ্ধান্ত আত্মহত্যার সামিল।" বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ এখন আইএমএফ এর ঋণের জাল থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলেও বাংলাদেশ ক্রমশ প্রতিষ্ঠানটির বিভিন্ন নীতির কাছে বাঁধা পড়ে যাচ্ছে। আইএমএফ এর প্রধান ঋণ গ্রহীতা তুরস্ক, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা ও ব্রাজিল এরই মধ্যে ঘোষণা দিয়েছে তারা প্রতিষ্ঠানটি থেকে ঋণ নেওয়ার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে দেবে। ২০০৪ সালে বিভিন্ন দেশ আইএমএফ এর কাছ থেকে ৯০ বিলিয়ন ডলার ঋণ নিলেও ২০০৬ সালে এই পরিমাণ কমে ৪০ বিলিয়নে দাঁড়িয়েছে। ২০০৬ সালে বাংলাদেশে আইএমএফ এর পোভার্টি রিডাকশন গ্রোথ ফ্যাসিলিটি (পিআরজিএফ) প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর এর বদলে বাংলাদশকে নীতিগত সহায়তা হিসেবে পলিসি সাপোর্ট ইন্সট্রুমেন্ট (পিএসআই) নেওয়ার পরামর্শ দেয় আইএমএফ। যদিও পিএসআই এর আওতায় কোনো আর্থিক সহায়তা বাংলাদেশ পাবে না। অর্থনীতিবিদরা বলছেন, পিএসআই নীতির প্রতি নতজানু হলে ঋণ না নিয়েও আইএমএফ এর শর্তের জালে বন্দি হয়ে থাকতে হবে বাংলাদেশকে। ২০০৫ সালের পর থেকে নাইজেরিয়া, ঘানা, উগান্ডা, কেপ ভার্দে ও তানজানিয়া পিআসআই নীতি গ্রহণ করলেও এখন পর্যন্ত এর কোনো সুফল তারা পায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসআর/এফএফ/এসকে/জেকে/এমএ/১৯১৭ ঘ.