২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে চরমপন্থি নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ঝিনাইদহে চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের নেতা শরিফুল ইসলামকে রোববার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তার বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজের নেতা শরিফুল ইসলামকে রোববার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তার বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গণমুক্তি ফৌজের আঞ্চলিক কমাণ্ডার শরিফুল ইসলাম ওরফে কালা শরীফকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হরিণাকুণ্ডু উপজেলার ডালকি গ্রামে তার বাড়ি থেকে একটি পিস্তল ও একটি শাটারগান উদ্ধার করা হয়। শরিফুলের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়েছে বলে ক্যাপ্টেন তানভীর জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/১৬৫৯ ঘ.