চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কক্সবাজার সড়কে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে কান্তির হাট এলাকায় রোববার সকালে সড়ক দুর্ঘটনায় আলী হায়দার (৯) নামে এক শিশু নিহত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা হাবিলদার আব্দুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি জিপ আলী হায়দারকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক জানান, সে মৃত।
পুলিশ জানায়, নিহত শিশুর বাড়ি দক্ষিণ বন্দর গোয়ালপাড়ায়। তার বাবার নাম আব্দুস সোবহান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/এমআই/১৪২৩ ঘ.
bdnews24