২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্র মামলা

সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউপি চেয়ারম্যান ফরিদুল আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। শুক্রবার রাতে সাতকানিয়া থানায় র‌্যাবের উপ-পরিদর্শক রেজাউল করিম এ মামলা দায়ের করেন। স্থানীয় শিবির কর্মী আবদুল নবীকেও (৪৮) মামলার আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 06:01 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউপি চেয়ারম্যান ফরিদুল আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। শুক্রবার রাতে সাতকানিয়া থানায় র‌্যাবের উপ-পরিদর্শক রেজাউল করিম এ মামলা দায়ের করেন। স্থানীয় শিবির কর্মী আবদুল নবীকেও (৪৮) মামলার আসামি করা হয়েছে। র‌্যাবের স্টাফ অফিসার ও সহকারি পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, স্থানীয় শিবির কর্মী আবদুল নবীর কাছে অবৈধ অস্ত্র রাখতে দেওয়ায় ফরিদুল আনোয়ারের বিরুদ্ধে এই মামালা করা হয়েছে। র‌্যাব কর্মকর্তা আরো জানান, আবদুল নবীকে শুক্রবার উত্তর মাদার্শা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বন্দুক উদ্ধার করা হয়। বন্দুকটি ফরিদুল তাকে রাখতে দিয়েছিলেন বলে নবী র‌্যাবকে জানিয়েছে। ফরিদুল আনোয়ারকে করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/জেকে/২৩৫৩ ঘ.