২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে সংঘর্ষের ঘটনায় মামলা, নিখোঁজ শ্রমিকের স্ত্রী আটক

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফেদার লাইট লিমিটেডের নিখোঁজ শ্রমিক হেলালের স্ত্রী ফরিদা বেগমকে শনিবার আটক করছে আশুলিয়া থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মধ্যরাতে তাকে নিয়ে অভিযান চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 05:31 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

সাভার, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফেদার লাইট লিমিটেডের নিখোঁজ শ্রমিক হেলালের স্ত্রী ফরিদা বেগমকে শনিবার আটক করছে আশুলিয়া থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মধ্যরাতে তাকে নিয়ে অভিযান চালানো হবে বলে পুলিশ জানিয়েছে। হেলালকে খুন করা হয়েছে এমন গুজবের জের ধরে বৃহস্পতি ও শুক্রবার ওই কারখানাসহ ইপিজেডে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার পুলিশ বাদি হয়ে আশুলিয়া একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে ৩ শ্রমিককে গ্রেপ্তারও করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, "শনিবার সন্ধ্যা সাতটার সময় ইপিজেডের সেগি ফ্যাশনের সামনে থেকে হেলালের স্ত্রীকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়। ঢাকা জোনের অতিরিক্ত পুলিশ সুপার নুজমুল আহসান, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করছেন।" তিনি আরো বলেন, "জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। মধ্যরাতে তাকে নিয়ে অভিযানে চালানো হবে।" শুক্রবার ডিইপিজেডে সংঘর্ষের ঘটনায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক মীর বাছিরুল আলম বাদি হয়ে শনিবার একটি মামলা করেন। এতে ফেদার লাইট কারখানার শ্রমিক ইলিয়াস মিয়া ও মনিরুজ্জামান নামে দুই শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পুলিশ কর্মকর্তা মীর বাছিরুল আলম বলেন, "ইলিয়াস ও মনিরুজ্জামানকে শুক্রবার রাত ১০টার দিকে ইপিজেড এলাকা এবং আদম আলী নামের আরেক শ্রমিককে শনিবার সকালে বাইপাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।" তিনি আরো বলেন, "ফেদার লাইট কারখানার মান নিয়ন্ত্রণ কর্মকর্তা (কোয়ালিটি ইন্স