ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি মামলায় রোববার ঢাকার একটি আদালতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন,"সকাল নয়টায় মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার জামিনের দরখাস্ত দাখিল করা হবে।"
এর আগে গত বুধবার খালেদা জিয়ার জামিন আবেদনের দরখাস্ত গ্রহণ করেননি ঢাকার মুখ্য মহানগর হাকিম জালাল আহমেদ ।
তিনি বলেন, "দুর্নীতি দমন কমিশনের দায়ের করা কোন দুর্নীতি মামলার শুনানি গ্রহণে তার এখতিয়ার নেই।"
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামী করে ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএ/১৬২৫ঘ.
bdnews24