২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ভারতীয় কাপড়ভর্তি ট্রাক আটক

বগুড়া-জয়পুরহাট সড়কের মোকামতলা এলাকায় চোরাই পথে আনা ভারতীয় কাপড়ভর্তি একটি ট্রাক শুক্রবার সকালে আটক করেছে র‌্যাব ও বিডিআর সদস্যরা। গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালক ও চালকের সহকারীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 08:00 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

জয়পুরহাট, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়া-জয়পুরহাট সড়কের মোকামতলা এলাকায় চোরাই পথে আনা ভারতীয় কাপড়ভর্তি একটি ট্রাক শুক্রবার সকালে আটক করেছে র‌্যাব ও বিডিআর সদস্যরা। গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালক ও চালকের সহকারীকে। র‌্যাব-৫ এর জয়পুরহাটের অধিনায়ক মেজর শাহ আলী জানান, হিলি থেকে ছেড়ে আসা ট্রাকটিকে ধাওয়া করে মোকামতলা এলাকায় আটক করা হয়। গ্রেপ্তার করা হয় ট্রাকচালক দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের কামরুজ্জামান (৩৭) ও সহকারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাস্টার পাড়া গ্রামের দুগলু মিয়াকে (২১)। ২৯ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর আবু সাইদ খান জানান, আটক করা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার শাড়ি, থ্রি পিস ও থান কাপড় পাওয়া যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৫ ঘ.