ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোজার মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী মহানগরসহ বিভাগীয় ও জেলা শহরে ট্রাক এবং সংস্থার নিজস্ব ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।
বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, রমজান মাসে টিসিবি ট্রাকের মাধ্যমে রাজধানীর ৪৬টি পয়েন্টে পণ্য বিক্রি করবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া বাকী দিনগুলোতে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এসব পয়েন্টে চিনি প্রতি কেজি ২৭ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও সয়াবিন তেল প্রতি ২ লিটারের বোতল ১৫২ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৩৭৪ টাকায় বিক্রি করা হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
টিসিবি যেসব পয়েন্টে পণ্য বিক্রি করবে সেগুলো হচ্ছে, প্রেস ক্লাব (ট্রান্সপোর্ট পুল) শিক্ষা ভবন, সচিবালয় মেইন গেইট, বেইলী রোড কলোনি, ইস্কাটন গার্ডেন কলোনি, রামপুরা বাস ষ্ট্যান্ড, খিলগাঁও তালতলা, মৌচাক মোড়, শাহজাহানপুর রেলওয়ে কলোনি, মতিঝিল কলোনি, এজিবি কলোনি, টিএন্ডটি কলোনি, মিরপুর-১ বাসষ্ট্যান্ড, মিরপুর-২ বাসষ্ট্যান্ড, মিরপুর-১২ (পল্লবী), মিরপুর-১০ গোলচক্কর ফায়ার সার্ভিস গেইট, মিরপুর-১৩ ন্যামগার্ডেন, মিরপুর-১৪ গেইট (কচুক্ষেত বাজার), রায়েরবাগ বাজার, শনির আখড়া বাজার, যাত্রাবাড়ী মোড়, সায়েদাবাদ বাসষ্ট্যান্ড, শেরে-বাংলা নগর (নির্বাচন কমিশন ও প্লানিং কমিশন সচিবালয়), ফার্মগেইট (খামার বাড়ী), ফার্মগেইট বাসষ্ট্যান্ড (সিনেমা হলের পাশে), মহাখালী মোড়, মহাখালী বাসষ্ট্যান্ড, উত্তরা (রাজলক্ষ্মী), উত্তরা (ব্যাংক কলোনি), হাউজ বিল্ডিং কলোনি (উত্তরা), ফকিরাপুল বাজার (উত্তর গেইট), কমলাপুর রেল স্টেশন, বাংলাদেশ ব্যাংক ও কলোনি, শ্যামলী সিনেমা হল, মোহাম্মদপুর শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসষ্ট্যান্ড, শংকর বাসষ্ট্যান্ড ধানমন্ডি, নবাবপুর রোড (ঢাকা কোর্ট), সদর ঘাট, ঝিগাতলা মোড়, নিউমার্কেট (কাঁচাবাজার), হাতিরপুল বাজার আজিমপুর কবরস্থান (গেইট), আজিমপুর কলোনি (ইডেন কলেজ সংলগ্ন) ও আজিমপুর কলোনি (ওয়েস্টার্ন হাই স্কুল সংলগ্ন)।
এছাড়া টিসিবি চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগীয় শহরেও ট্রাকের মাধ্যমে এবং অন্য বিভাগ ও জেলা শহরে নিজস্ব ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/২০২৯ ঘ.
bdnews24