২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভবন থেকে পড়ে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

নগরীর মিমি সুপার মার্কেটের কাছে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে গিয়ে বুধবার রাতে মো. আজাদ ও মো. জহিরুল নামে দুই নির্মাণ শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 08:51 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর মিমি সুপার মার্কেটের কাছে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে গিয়ে বুধবার রাতে মো. আজাদ ও মো. জহিরুল নামে দুই নির্মাণ শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, ক্রাউন হাউজিং সোসাইটির নির্মানাধীন নয়তলা ভবনের চারতলা থেকে পড়ে গিয়ে বুধবার সন্ধ্যায় পাঁচজন শ্রমিক আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আজাদ বুধবার রাত ৮টার দিকে ও মো. জহিরুল রাত আড়াইটার দিকে মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অন্য তিন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের ওয়ার্ড মাস্টার কার্যালয় থেকে জানানো হয়। পাঁচলাইশ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, নির্মাণাধীন একটি ভবনের চারতলায় প্লাস্টারের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসএনডি/১৪৫২ ঘ.