২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসচাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

সাভারের নবীনগর-কালিয়াকৈর সড়কে পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ডের কাছে বুধবার সন্ধ্যায় বাস চাপায় সাইফুল ইসলাম (১৮) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত এবং মিজানুর রহমান (২৫) নামে অপর এক জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 04:18 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

সাভার, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারের নবীনগর-কালিয়াকৈর সড়কে পল্লীবিদ্যুৎ বাস স্ট্যান্ডের কাছে বুধবার সন্ধ্যায় বাস চাপায় সাইফুল ইসলাম (১৮) নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত এবং মিজানুর রহমান (২৫) নামে অপর এক জন আহত হয়েছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ডিইপিজেড থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি বাস বুধবার সন্ধ্যায় নবীনগর-কালিয়াকৈর সড়কের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত ও মিজানুর রহমান আহত হন। মিজানুর রহমানকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক এবং আধ ঘন্টার মতো নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২২১৬ ঘ.