২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কয়েকটি কমিটির যৌথসভা আহ্বান করেছেন মান্নান ভূঁইয়া

আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন সংস্কারপন্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটি, উপদেষ্টামণ্ডলী ও জাতীয় নির্বাহী কমিটির যৌথসভা আহবান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বাধীন সংস্কারপন্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটি, উপদেষ্টামণ্ডলী ও জাতীয় নির্বাহী কমিটির যৌথসভা আহবান করেছে। বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন স্বপন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেন, দুপুর ২টায় গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকসহ দলের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২১২২ ঘ.