২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী অধিকার বিষয়ে পুলিশকে সচেতন হতে বললেন সাবেক আইজিপি

থানাগুলোতে নারী অধিকার বিষয়ে আরও বেশি সচেতন হওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক এএসএম শাহজাহান। রাজধানীর ওয়াই ডব্লিউ সি এ মিলনায়তনে বুধবার 'পুলিশ ও লিঙ্গ সংবেদনশীলতা' (জেন্ডার সেনসিভিটি) বিষয়ক এক আলোচনা সভায় সাবেক আইজিপি বলেন, "থানায় পুলিশকে 'লিঙ্গ বৈষম্যের' ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে পুলিশের সহায়তা চাইতে এসে নারীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 01:52 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - থানাগুলোতে নারী অধিকার বিষয়ে আরও বেশি সচেতন হওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক এএসএম শাহজাহান। রাজধানীর ওয়াই ডব্লিউ সি এ মিলনায়তনে বুধবার 'পুলিশ ও লিঙ্গ সংবেদনশীলতা' (জেন্ডার সেনসিভিটি) বিষয়ক এক আলোচনা সভায় সাবেক আইজিপি বলেন, "থানায় পুলিশকে 'লিঙ্গ বৈষম্যের' ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে পুলিশের সহায়তা চাইতে এসে নারীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন।" পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক নারী অধিকারের বিষয়টির প্রতি সচেতন হতে গুরুত্বারোপ করেন। জাতিসংঘের পুলিশ সংস্কার কর্মসূচির আওতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই আলোচনা সভার আয়োজন করে। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটান পুলিশ কমিশনার নাইম আহমেদ। পুলিশ কমিশনার বলেন, "জনগণকে উন্নত সেবা দিতে ঢাকা মেট্রোপলিটান এলাকায় পুলিশের কার্যক্রম পরিচালনায় আমরা একটি একীভূত (করপোরেট) পরিকল্পনা প্রণয়নের চিন্তা-ভাবনা করছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএসবি/এমএইচবি/১৯৪৪ ঘ.