২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বজ্রপাতে এক জনের মৃত্যু

দশমিনা উপজেলার আলীপুরা গ্রামে বুধবার সকালে বজ্রপাতে এক কৃষক মারা গেছে। তার নাম এবায়েদুল হক (২৫)। বজ্রপাতে আহত হয়েছেন আরও তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 09:28 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

পটুয়াখালী, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দশমিনা উপজেলার আলীপুরা গ্রামে বুধবার সকালে বজ্রপাতে এক কৃষক মারা গেছে। তার নাম এবায়েদুল হক (২৫)। বজ্রপাতে আহত হয়েছেন আরও তিন জন। স্থানীয় সাংবাদিক এইচ এম ফোরকান জানান, সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে ক্ষেতে কাজ করছিলেন চার কৃষক। ওই সময় বজ্রপাতে এবায়েদুল ঘটনাস্থলেই মারা যান। আহত হন আব্দুর রশিদ(৩৫), বশির আহমেদ(৩০) ও বেল্লাল হোসেন(২৫)। আহত তিন জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে এইচ এম ফোরকান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৯ ঘ.