২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী বলেছেন, সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে। বন্যার পানি নেমে গেলে পুনর্বাসন কাজ শুরু হবে। মঙ্গলবার সিলেট সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভাগীয় সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 07:31 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

সিলেট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী বলেছেন, সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে। বন্যার পানি নেমে গেলে পুনর্বাসন কাজ শুরু হবে। মঙ্গলবার সিলেট সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভাগীয় সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় সিলেট বিভাগের চার জেলার বন্যা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তথ্য বিবরণীতে জানানো হয়, উপদেষ্টা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছে বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন কর্মসূচির ব্যাপারে অবহিত হন। বন্যা কবলিত প্রতিটি মানুষ যাতে ত্রাণসামগ্রী পায় তা নিশ্চিত করার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রয়েছে। বন্যার পানি নেমে গেলে পুর্নবাসন কার্যক্রম পুরোদমে শুরু হবে।" তথ্য বিবরণীতে বলা হয়, সভায় কর্মকর্তারা উপদেষ্টাকে জানিয়েছেন, সিলেট বিভাগে প্রায় ৩০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে গেছে। সিলেট-জকিগঞ্জ সড়কের কোথাও কোথাও পানি উঠেছে। ফসলি জমির শতকরা ৩৬ ভাগ পানির নিচে তলিয়ে গেছে। জেলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রায় পৌনে পাঁচশ মেডিক্যাল টিম কাজ করছে। ওর‌্যাল স্যালাইনসহ ঔষধসামগ্রী মজুত রয়েছে। সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার আজিজ হাসান, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ খান, যৌথ বাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল এ এম মোশাররফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জি এম শামসুর রহমান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস কে বণিক ও কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক রুহুল আমিন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএসবি/০১০৪ ঘ.