চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর পাহাড়তলী থানাধীন এ কে খান মোড়ে রোববার রাতে বাসের ধাক্কায় আবদুল করিম (২৫) নামে একজন মারা গেছেন।
তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক মো. জহির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, রাত সাড়ে ১১টার দিকে এ কে খান মোড়ে বাসের ধাক্কায় গুরুতর আহত আবদুল করিমকে চমেক হাসপাতালে নিয়ে আসলে রাত ১টার দিকে তিনি মারা যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৩২২ ঘ.
bdnews24