২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ১৭ আগস্ট মামলায় দুই জেএমবি সদস্যের ১০ বছর জেল

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় সিলেটে দায়ের করা মামলায় জেএমবির দুই সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক দিপ্যমান সরকার এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 02:33 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

সিলেট, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় সিলেটে দায়ের করা মামলায় জেএমবির দুই সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক দিপ্যমান সরকার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মহসিন খান ও আবদুল হাই। আদালতের রায়ে অভিযুক্ত দুজনকেই ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগের নির্দেশ দেওয়া হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টার দিকে সিলেট কালেক্টরেট এলাকার রেকর্ড কক্ষের পাশে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে কারও নাম উল্লেখ না করে একটি মামলা করে। পরে ওই ঘটনায় জড়িত সন্দেহে সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক মহসিন খান ও আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই স্বীকারোক্তিকমূলক জবাবন্দিতে ওই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন। মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত রায় দেয়। দণ্ডপ্রাপ্ত মহসিন খান কুমিল্ল