২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির কাজে গীতা পাসির সন্তোষ

ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স গীতা পাসি ২০০৮ সালের নির্বাচন নিয়ে ইসির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 01:11 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স গীতা পাসি ২০০৮ সালের নির্বাচন নিয়ে ইসির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "২০০৮ সালে অনুষ্ঠেয় নির্বাচন প্রক্রিয়া নিয়ে সিইসির সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। কমিশন ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ সফলভাবে করছে। তাদের কাজের অগ্রগতি বেশ ভাল।" ভোটার তালিকা তৈরির কাজে ইউএসএইড অর্থ সাহায্য দিয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করবে বলে জানান গীতা পাসি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/১৯০২ ঘ.