২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ৩ ডাকাত গ্রেপ্তার

কটিয়াদী উপজেলায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি পাইপ গান ও চার রাউন্ড গুলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 12:24 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কটিয়াদী উপজেলায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি পাইপ গান ও চার রাউন্ড গুলি। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার গভীর রাতে উপজেলার মানিকখালি টঙ্গি ব্রীজ এলাকায় এক দল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় টহল পুলিশ চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। তখন গ্রামবাসীর সহায়তায় পুলিশ বাদল (৩০), জামাল (২০) ও আলমগীর (২০) নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮১০ ঘ.