২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধিত সার ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন

ভেজাল ও নিুমানের জৈব সার বিক্রি বন্ধে সার ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ আইনে জৈব ও মিশ্র সারের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 03:24 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভেজাল ও নিুমানের জৈব সার বিক্রি বন্ধে সার ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ আইনে জৈব ও মিশ্র সারের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, "উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়েছে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনে সার হিসেবে জৈব ও মিশ্র সারের সংজ্ঞা নিরূপণ করা হয়নি। ফলে অসাধু ব্যবসায়ীরা যথেচ্ছভাবে ভেজাল ও নিু মানের জৈব সার বিক্রির করে ক্রেতাদের প্রতারিত করে আসছে। ভেজাল ও নিুমানের সার উৎপাদন ও বিক্রি বন্ধে নতুন আইনে জৈব ও মিশ্র সারের সংজ্ঞা অর্ন্তভুক্ত করা হয়েছে।" তথ্য বিবরণীতে জানানো হয়, বৈঠকে সার প্যাকিংয়ের সময় বস্তার গায়ে উৎপাদনের এবং সর্বোচ্চ খুচরা মূল্যের সঙ্গে মেয়াদ উত্তীর্ণের তারিখ অর্ন্তভুক্ত করা যায় কিনা সেটা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। এতে জানানো হয়, বৈঠকে একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০০৭-এর খসড়া নিয়েও আলোচনা হয়েছে। খসড়াটি আরও যাচাই বাছাই করতে বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিশন গঠনের খসড়াটিও আরও পরীক্ষা নিরীক্ষা করে উপদেষ্টা পরিষদের বৈঠকে আবার উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয় বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ইএইচবি/এএইচডি/এমএইচএস/এমএসবি/এসএনডি/২১১৭ ঘ.