২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ- ২৯ মামলার কার্যক্রম বাতিল না হওয়ায় বিস্মিত হাসিনা

মিগ- ২৯ মামলার কার্যক্রম বাতিলের আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন শেখ হাসিনা। তার আশঙ্কা, অন্য মামলাগুলোতেও তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। শনিবার বিশেষ কারাগারে হাসিনার সঙ্গে তার আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস দেখা করে সাংবাদিকদের এ কথা কথা জানান। ব্যারিস্টার তাপস বিকেল ৫টার কিছুক্ষণ আগে বিশেষ কারাগারে যান এবং সন্ধ্যা সোয়া ৬টার দিকে সেখান থেকে বেরিয়ে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিগ- ২৯ মামলার কার্যক্রম বাতিলের আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন শেখ হাসিনা। তার আশঙ্কা, অন্য মামলাগুলোতেও তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। শনিবার বিশেষ কারাগারে হাসিনার সঙ্গে তার আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস দেখা করে সাংবাদিকদের এ কথা কথা জানান। ব্যারিস্টার তাপস বিকেল ৫টার কিছুক্ষণ আগে বিশেষ কারাগারে যান এবং সন্ধ্যা সোয়া ৬টার দিকে সেখান থেকে বেরিয়ে আসেন। এর আগে দুপুরের পর হাসিনার আরেক আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বিশেষ কারাগারে তার সঙ্গে দেখা করেন। কারাগার থেকে বেরিয়ে ব্যারিস্টার তাপস বলেন, "মিগ- ২৯ কেনায় দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম বাতিলের আবেদন উচ্চ আদালত বাতিল করে দেওয়ায় শেখ হাসিনা হতবাক হয়েছেন। দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা সুরক্ষার জন্য মিগ-২৯ কেনা হয়েছিলো, অথচ তার বিরুদ্ধে এক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।" বাকি মামলাগুলোতে ন্যায়বিচার পাবেন না- সাবেক প্রধানমন্ত্রী এমন আশঙ্কার কথা জানান তরুণ এই আইনজীবী। তিনি বলেন, "এজন্য শেখ হাসিনা জনগণকে সজাগ ও সচেতন থাকার এবং দলীয় নেতাদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানিয়েছেন।" এর আগে কারাগার থেকে বেরিয়ে এসে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বলেন, শেখ হাসিনা জেলকোড অনুযায়ী টেলিফোনে ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারেন। তাকে এ সুযোগ দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, "জেলকোডে বলা আছে- যে কোনো কারাবন্দি ফোনে আত্মীয়দের সঙ্গে কথা বলতে পারবেন। আমরা এ বিষয়টি মৌখিকভাবে কারা কর্তৃপক্ষকে জানিয়েছি।" কারাগারে হাসিনার সঙ্গে তার আলোচনার বিষয়বস্তু জানাতে অস্বীকার করে তৌফিক নেওয়াজ বলেন, "আমার সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর সম্পর্ক উকিল ও মক্কেলের। যেসব কথাবার্তা হয়েছে তার বেশিরভাগই গোপনীয়। সেগুলো বলা যাবে না।" দায়ের হওয়া বিভিন্ন মামলা নিয়ে হাসিনার সঙ্গে কথা বলার জন্য আইনজীবীদের আরও বেশি সময় দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তৌফিক নেওয়াজ বলেন, "সংবিধান ও আইন অনুযায়ী যেসব অধিকার পাওয়ার কথা বিশেষ কারাগারে তা দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এখন অনেক কিছুই হচ্ছে যা সংবিধান সম্মত নয়। যে প্রক্রিয়া চলছে তাতে অনেক রকম ত্র"টি রয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচএস/এসএনডি/এমএ/১৯৪০ ঘ.