কুমিল্লা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা শহরের শাসন গাছায় শুক্রবার বিকেলে ট্রেনের ধাক্কায় জান্নাত নামের একটি শিশু মারা গেছে।
তার বাবা সলিমুল্লা জানান, ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের পাশে জান্নাত খেলা করছিল । বিকেল সোয়া চারটায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর ট্রেনটি তাকে ধাক্কা দেয়। জান্নাতকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা রেল পুলিশ জানায়, তারা দুর্ঘটনা সম্পর্কে কিছু জানে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/ডিডি/এমএইচবি/২২৫৮ ঘ.
bdnews24