২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, জাতীয় উন্নয়নে শিক্ষিত, সচেতন ও দক্ষ মানব সম্পদের কোন বিকল্প নেই। অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে আমরা সাংবিধানিকভাবে দায়বদ্ধ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্র"তিবদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 04:16 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, জাতীয় উন্নয়নে শিক্ষিত, সচেতন ও দক্ষ মানব সম্পদের কোন বিকল্প নেই। অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে আমরা সাংবিধানিকভাবে দায়বদ্ধ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্র"তিবদ্ধ। রাষ্ট্রপতি তার দেওয়া বাণীতে বলেছেন, "জাতীয় উন্নয়নে শিক্ষিত, সচেতন ও দক্ষ মানব সম্পদের কোন বিকল্প নেই। শিক্ষা হচ্ছে উন্নয়নের হাতিয়ার এবং জনগণকে সচেতন ও দক্ষ করে গড়ে তোলার অন্যতম প্রধান মাধ্যম। উন্নয়নশীল দেশে সার্বিক মানবকল্যাণ নিশ্চিতকরণ এবং জীবনযাত্রার মানোন্নয়নে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষার ভূমিকা তাই অপরিসীম। এক্ষেত্রে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।" প্রধন উপদেষ্টা বলেন, "সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে আমরা সাংবিধানিকভাবে দায়বদ্ধ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্র"তিবদ্ধ। সবার জন্য মানসম্মত শিক্ষা এবং সার্বিক সাক্ষরতা অর্জনে আমি সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা, সুশীল সমাজ, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে ও একনিষ্ঠভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএসবি/এমএইচবি/২১৪৩ ঘ.