২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চল ও সিলেটে ফের বন্যা

ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে উত্তরাঞ্চল ও সিলেটে আবার বন্যা দেখা দিয়েছে। তিস্তায় পানি বাড়ায় রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারী এ তিন জেলার ৬০টি গ্রাম তলিয়ে গেছে। বন্যা দেখা দিয়েছে গাইবান্ধা ও শেরপুর জেলায়। সুরমা ও কুশিয়ারায় পানি বেড়ে প্লাাবিত হয়েছে সিলেটের ছয়টি উপজেলা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 09:59 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে উত্তরাঞ্চল ও সিলেটে আবার বন্যা দেখা দিয়েছে। তিস্তায় পানি বাড়ায় রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারী এ তিন জেলার ৬০টি গ্রাম তলিয়ে গেছে। বন্যা দেখা দিয়েছে গাইবান্ধা ও শেরপুর জেলায়। সুরমা ও কুশিয়ারায় পানি বেড়ে প্লাাবিত হয়েছে সিলেটের ছয়টি উপজেলা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিস্তা বাঁধের আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। যমুনার তীব্র স্রোতে সিরাজগঞ্জে ভাঙন দেখা দিয়েছে। পানি বাড়তে শুরু করেছে দেশের প্রায় সব নদীতেই। বিপদ সীমার ওপর দিয়ে বইছে যমুনা, পদ্মা, কপোতাক্ষ, সুরমা, কুশিয়ারা ও মুহুরী নদীর পানি। বন্যা পূর্বাভাস ও পুনর্বাসন কেন্দ্রের শুক্রবারের বুলেটিনে বলা হয়, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও সিকিমে প্রচুর বৃষ্টি হচ্ছে। ব্রহ্মপুত্রের পানি নেমে এসে বাংলাদেশের উত্তরাংশে বন্যা ঘটাতে পারে। তিস্তার পানি শুক্রবার সকালে বিপদসীমার ৩৯ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা বিপদ সীমার ১৫ সেন্টি মিটার ওপরে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো সংবাদ। সিরাজগঞ্জ : যমুনায় পানি বাড়ায় সদর উপজেলার শৈলাবাড়ী ও সিমলা এবং কাজীপুর উপজেলার মেঘাই ও শুভগাছা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার ভোর তিনটার দিকে বিলীন হয়ে যায় শুভগাছা বিকল্প রিং ডাইক বাঁধের প্রায় ২০০ মিটার এলাকা। সা