২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে একটি ফ্রেইট ফরোয়ার্ড প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের একটি ফ্রেইট ফরোয়ার্ড প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাত ৯টার দিকে আরফান এক্সপ্রেসের কর্মকর্তা আশিফুল শামীম ও মিয়া আহমদ কিবরিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল জলিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 09:17 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরের একটি ফ্রেইট ফরোয়ার্ড প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাত ৯টার দিকে আরফান এক্সপ্রেসের কর্মকর্তা আশিফুল শামীম ও মিয়া আহমদ কিবরিয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল জলিল। তিনি বলেন, যৌথবাহিনী এ দুই কর্মকর্তাকে আটকের পর রাতে বন্দর থানায় হস্তান্তর করে। তাদেরকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি আমদানীকারক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় বলে আব্দুল জলিল জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমআই/১৫১২ ঘ.