পটুয়াখালী, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সাগর উত্তাল থাকায় শত শত মাছধরার ট্রলার নিরাপদে নোঙর করে আছে।
বন্দর কর্মকর্তা মো. ইউনুছ জানান, বৈরী আবহাওয়ার জন্য অভ্যন্তরীণ রুটে বুধবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ঊর্ধ্বতন পর্যবেক্ষক ইউনুছ মিয়া জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় একশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত থাকায় শত শত মাছধরা ট্রলার নিরাপদে নোঙর করে আছে।
মৎস্য বন্দর মহিপুরের মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা সাগরে সাগরে যেতে পারছে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৩২৯ ঘ.
bdnews24