২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীর দুই বিএনপি নেতা কারাগারে

গোদাগাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ইছাহাক আলী ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মামা। জঙ্গি মদদের মামলায় সাজাপ্রাপ্ত আমিনুল হক এখন পলাতক রয়েছেন। মঙ্গলবার রাতে যৌথবাহিনী বিএনপির ওই দুই নেতাকে তাদের বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে রাত ১টার দিকে তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 09:27 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

রাজশাহী, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোদাগাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ইছাহাক আলী ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মামা। জঙ্গি মদদের মামলায় সাজাপ্রাপ্ত আমিনুল হক এখন পলাতক রয়েছেন। মঙ্গলবার রাতে যৌথবাহিনী বিএনপির ওই দুই নেতাকে তাদের বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে রাত ১টার দিকে তাদের গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, ইছাহাক আলী ও রফিকুল ইসলামকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়। দুপুরে দুজনকে রাজশাহী আমলি আদালতে-১ এ হাজির করা হলে বিচারক মোহাম্মদ হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৫ ঘ.