২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে আর কোনো ডিভি ভিসা সাক্ষাৎকার হবে না

কোটা শেষ হয়ে যাওয়ায় ডিভি-২০০৭ এর অধীনে বাংলাদেশী নাগরিকরা আর কোনো ভিসা পাচ্ছেন না। ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে নতুন ডাইভারসিটি ভিসার (ডিভি) জন্য যাদের সাক্ষাৎকার হওয়ার কথা ছিল, সে সব বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 04:25 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কোটা শেষ হয়ে যাওয়ায় ডিভি-২০০৭ এর অধীনে বাংলাদেশী নাগরিকরা আর কোনো ভিসা পাচ্ছেন না। ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে নতুন ডাইভারসিটি ভিসার (ডিভি) জন্য যাদের সাক্ষাৎকার হওয়ার কথা ছিল, সে সব বাতিল করা হয়েছে। তবে তার মানে এই নয় যে বাংলাদেশীরা আর ডিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন না। সোমবার দূতাবাসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বাংলাদেশী নাগরিকরা ভবিষ্যতেও ডিভি ভিসার আবেদন করার জন্য উপযুক্ত এবং আমরা তাদের আবেদনপত্র সাদরে গ্রহণ করব।" এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেস ডাইভারসিটি ভিসার কোটা নির্ধারণ করে দেয়। বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা এরই মধ্যে শেষ হয়ে যাওয়ায় এবারের মতো আর কাউকে এই ভিসা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ডিভি ভিসা প্রার্থীদের সাক্ষাৎকার বাতিল করা হলেও অন্যান্য ইমিগ্রেশন এবং নন-ইমিগ্রেশন ভিসার জন্য নির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি বহাল থাকবে। এ ছাড়া এরই মধ্যে যারা ডিভি ভিসার জন্য সাক্ষাৎকার দিয়েছেন, তাদের সঙ্গে সেপ্টেম্বর মাসের মধ্যেই দূতাবাস থেকে যোগাযোগ করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএইচ/২২১৫ ঘ.