২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে দেখতে জেল গেটে নেতাকর্মীদের ভিড়

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার সকাল থেকে আইনজীবীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মিরা শেরে বাংলা নগরের সাব জেলে ভিড় করে। তবে অনুমতি না থাকায় কারা কর্তৃপক্ষ কাউকেই তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেয়নি। সকাল সাড়ে ১১ টার দিকে জামিলা আখতার বুলবুল, সাবিনা ইয়াসমিন বীনা, সিদ্দিকুর রহমান প্রমুখের নেতৃত্বে ১০ জন আইনজীবী সাব জেলের গেটে আসেন। তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 09:42 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার সকাল থেকে আইনজীবীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মিরা শেরে বাংলা নগরের সাব জেলে ভিড় করে। তবে অনুমতি না থাকায় কারা কর্তৃপক্ষ কাউকেই তার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেয়নি। সকাল সাড়ে ১১ টার দিকে জামিলা আখতার বুলবুল, সাবিনা ইয়াসমিন বীনা, সিদ্দিকুর রহমান প্রমুখের নেতৃত্বে ১০ জন আইনজীবী সাব জেলের গেটে আসেন। তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। প্রায় একই সময়ে সাবেক সাংসদ হেলেন জেরীন খানের নেতৃত্বে আট - দশজন নারী কর্মী বেশ কিছুক্ষণ জেল গেটে অপেক্ষা করে চলে যায়। দুর্নীতির মামলায় সোমবার সকালে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে সাব জেলে নেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/বিআর/এমএ/১৫৩৫ ঘ.