২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস খাদে পড়ে একজন নিহত

ফরিদপুরে ভাঙ্গা-মাওয়া সড়কের সুগন্ধা ফিলিং স্টেশনের কাছে সোমবার দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন নিহত ও ৫ জন আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে ভাঙ্গা-মাওয়া সড়কের সুগন্ধা ফিলিং স্টেশনের কাছে সোমবার দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন নিহত ও ৫ জন আহত হন। নিহতের নাম মায়ালক্ষী (৭০)। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার রূপধন গ্রামে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক জানান, ঢাকা থেকে বরগুনাগামী মিয়া পরিবহনের একটি বাস একটি নসিমনকে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসযাত্রী মায়ালক্ষী ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১৫০ ঘ.