২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি মোল্লা আব্দুর রবকে সোমবার সকালে শহরের রেলরোড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাসিন্দা শেখ মুজিবর রহমানের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি মোল্লা আব্দুর রবকে সোমবার সকালে শহরের রেলরোড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাসিন্দা শেখ মুজিবর রহমানের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলার এজাহারের বরাত দিয়ে বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন জানান, আব্দুর রব, তার ভাই মোল্লা আব্দুল হক ও শেখ লিয়াকত আলী (৪৫) নামের আরেক ব্যাক্তি চিংড়ি মামলার বাদী ব্যবসায়ী মুজিবর রহমানের কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। বাদী দুই দফায় তাদের ১০ হাজার টাকা দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করেছেন। মোফাজ্জল হোসেন বলেন, আব্দুর রবকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে। বাগেরহাট প্রেসক্লাবের সদস্য মোল্লা আব্দুর রব ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরপত্র, দি নিউজ টু ডে, আনন্দ বাংলা সংবাদ সংস্থার (আবাস) বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১২৪ ঘ.