২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারসাম্য সৃষ্টির জন্য হাসিনা - খালেদাকে গ্রেফতার করা হয়নি: মইনুল

আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, রাজনৈতিক ভারসাম্য (ব্যালেন্স) সৃষ্টি করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়নি। তাদের কারো সঙ্গেই সরকারের কোনো শত্র"তা নেই। দেশে সীমিত আকারে হলেও ঘরোয়া রাজনীতি চলছে বলেও জানান তিনি। সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 05:22 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, রাজনৈতিক ভারসাম্য (ব্যালেন্স) সৃষ্টি করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়নি। তাদের কারো সঙ্গেই সরকারের কোনো শত্র"তা নেই। দেশে সীমিত আকারে হলেও ঘরোয়া রাজনীতি চলছে বলেও জানান তিনি। সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন। খালেদা জিয়াকে গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। খালেদা জিয়াকে গ্রেফতার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "দুর্নীতি দমনে সরকার খোলা মন নিয়ে এগিয়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে অনেক সময় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগগুলো বিভিন্ন মাধ্যমে খতিয়ে দেখাও হয়েছে। এ ক্ষেত্রে সরকারের অনেক সমালোচনাও হয়েছে। কিন্তু সরকার প্রমাণ করেছে, তাদের বিরুদ্ধে মামলা শুধু মাত্র 'ব্যালেন্স' করার জন্য দায়ের করা হয়নি।" ব্যারিস্টার মইনুল বলেন, "মামলা দায়েরের পর সম্মানের সঙ্গে তাদের আদালতে উপস্থাপন করা হয়েছে; কারো সঙ্গেই আমাদের বিদ্বেষ বা শত্র"তা নেই।" দুই নেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের গ্রেফতার করা হলেও সংস্কারপন্থী বিএনপি নেতা আব্দুল মান্নান ভূঁইয়া এবং জামায়াত নেতাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, "কে কোন দলের, সে বিবেচনা করে অপরাধ দেখা হচ্ছে না। সকলের দুর্নীতির বিচার করাও কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। কার বিরুদ্ধে দুর্নীতির মামলা হলো কি হলো না, এর সদুত্তর দেওয়া যাবে না। তবে যারা অভিযুক্ত, তারা সঠিক বিচার পাচ্ছেন কি না, তা দেখতে হবে।" দুই নেত্রী গ্রেফতারের পর কবে নাগাদ ঘরোয়া রাজনীতি চালু হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "দেশে ঘরোয়া রাজনীতি বন্ধ নেই; ঘরোয়া রাজনীতি চলছে। তবে এরমধ্যে সরকার কিছু সীমানা দিয়ে রেখেছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতির পরে সরকার অনেকটা আস্থাশীল হয়ে উঠেছে। ঘরোয়া রাজনীতির ওপর থেকে সীমানাগুলো তুলে নেওয়া যায় কি না, সে ব্যাপারে সরকার নতুন করে ভাবতে শুরু করেছে। সময় এসেছে এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার।" খালেদা জিয়াকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করেই কারাগারে পাঠানো হয়েছে, এ কথা জানিয়ে মইনুল হোসেন বলেন, "তাকে গ্রেতারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে, এই সরকার দুর্নীতি দমনে সম্পূর্ণ নিরপেক্ষ; পক্ষপাতদুষ্ট নয়। তবে কে দোষী, আর কে দোষী নয়, তা আদালত দেখবে। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে রাজনীতিকদের সততা ও জবাবদিহিতা আইনের মাধ্যমে নিশ্চিত করা। এটি করা না গেলে কি ভাবে দুর্নীতি ও লুঠপাট হয়, তা আপনারা - আমরা সকলেই জানি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/বিআর/এসএইচ/১৪০৭ ঘ.