২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝরাতে খালেদার বিরুদ্ধে দুর্নীতির মামলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রোববার রাতে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ মোট ১৩ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রাত সোয়া ১১টার দিকে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি (গ্যাটকো) নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়ায় সরকারের এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এ মামলায় অভিযোগ করা হয়েছে। মামলাটি দায়ের হওয়ার আগেই ঢাকা সেনানিবাস এলাকায় শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসায় পুলিশি নিরাপত্তা আরো বাড়ানো হয়। একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 06:00 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রোববার রাতে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ মোট ১৩ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রাত সোয়া ১১টার দিকে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি (গ্যাটকো) নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়ায় সরকারের এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এ মামলায় অভিযোগ করা হয়েছে। মামলাটি দায়ের হওয়ার আগেই ঢাকা সেনানিবাস এলাকায় শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসায় পুলিশি নিরাপত্তা আরো বাড়ানো হয়। একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান। (আরো তথ্যসহ-৫) খালেদা ও কোকো ছাড়া মামলার অন্য অভিযুক্তরা হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুই সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী পিএসসি ও এএনএম শাহাদত হোসেন, বন্দরের সাবেক পরিচালক (পরিবহণ) এএম সানোয়ার হোসেন, বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম, বন্দরের সাবেক সদস্য লুৎফুল কবির, সাবেক নৌ পরিবহণমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার ও ছেলে ইসমাইল হোসেন সায়মন এবং গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) চার পরিচালক সৈয়দ গালিব আহমেদ, সৈয়দ তানভির আহমেদ, এ কেএম মুসা কাজল, এহসান ইউসুফ। মামলায় অভিযোগে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইয়ার্ড ও কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো পরিচালনার জন্য গত ২০০৩ সালের ১ মার্চ দরপত্র ডাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দরপত্রের অন্যতম শর্ত ছিল কাজ পেতে ইচ্ছুক প্রতিষ্ঠানকে বন্দর ব্যাবহারে অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। কিন্তু সাবেক নৌপরিবহণ মন্ত্রী আকবর হোসেন ও তার পরিবারের সদস্যরা অবৈধ হস্তক্ষেপ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে কোকোর মাধ্যমে প্রধামন্ত্রীর ক্ষমতার অপব্যাবহার করে কাজটি অদক্ষ ও অনভিজ্ঞ গ্যাটকোকে দেওয়ার ব্যবস্থা করে। গ্যাটকোকে কাজ দেওয়ায় বিভিন্ন সময়ে বন্দরের কর্মকাণ্ডে বিঘ