২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর আলীর করা মামলায় তদন্ত প্রতিবেদন ২৫ সেপ্টেম্বর

শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার নতুন তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 02:58 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার নতুন তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। রোববার বিকেল তিনটায় ঢাকার মূখ্য মহানগর হাকিম জালাল আহমেদ এই তারিখ ধার্য করে দেন। এই মামলায় শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীকেও আসামি করা হয়েছে। এর আগে ১৫ জুলাই, ১৪ আগস্ট ও ৩০ আগস্ট এ মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জানে আলম প্রতিবেদন দেননি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ২৫ সেপ্টেম্বর তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আাকারে তদন্ত প্রতিবেদন দেবেন। আর তা না হলে প্রতিবেদনটি চূড়ান্ত প্রতিবেদন হিসেবে গণ্য হবে। চাঁদা হিসেবে পাঁচ কোটি টাকা ও দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ব্যবসায়ী নূর আলী গত ১৩ জুন শেখ হাসিনা, শেখ হেলাল ও রূপা চৌধুরীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ২৯ জুলাই এ মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/২০৫১ ঘ.